Page Loading...

মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
৯ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল)

অবৈধ অভিবাসী ঠেকাতে ট্রাম্পের নতুন কৌশল: বিজ্ঞাপন প্রচার

প্রতিবেদক: Staff Reporter

প্রকাশ: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ ১০:০৩ অপরাহ্ন

সাঁড়াশি অভিযান সত্ত্বেও অবৈধ অভিবাসী গ্রেফতার প্রক্রিয়ায় আশানুরূপ ফল না পাওয়ায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন কৌশল নিয়েছেন। তিনি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিজ্ঞাপন প্রচার শুরু করেছেন।

প্রচারিত বিজ্ঞাপনে অবৈধ অভিবাসীদের উদ্দেশে বলা হয়েছে, “স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ছাড়ো এবং ধরপাকড়ের যন্ত্রণা থেকে নিরাপদ থাকো। এক্ষুণি নিজ দেশে চলে যাও, অন্যথায় আমরা তোমাকে খুঁজে বের করবো এবং যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করবোই। এরপর আর কখনোই তুমি যুক্তরাষ্ট্রে আসতে পারবে না।” ট্রাম্পের হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী ক্রিস্টি নোয়েম এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।

যুক্তরাষ্ট্র অভিবাসন দফতর এই মন্ত্রীর অধীনে। কর্মকর্তারা মনে করছেন, বিভিন্ন দেশের ৩ লাখের বেশি মানুষ মেক্সিকোতে অবস্থান করছে এবং তারা সুযোগের অপেক্ষায় আছে সীমান্ত অতিক্রম করে যুক্তরাষ্ট্রে ঢোকার। এছাড়া আরও কয়েক লাখ অবৈধ অভিবাসী যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন চলমান অভিযান থেকে বাঁচতে। তাদের উদ্দেশ্যেই এই বিজ্ঞাপন তৈরি করা হয়েছে।

অবৈধ অভিবাসী গ্রেফতারের পাশাপাশি নতুন করে যাতে আর কেউ যুক্তরাষ্ট্রে ঢুকতে না পারে, সেজন্য ট্রাম্পের নির্দেশে মেক্সিকো সীমান্ত বরাবর ৫ হাজার সৈন্য মোতায়েন করা হয়েছে। এর ফলে সীমান্তরক্ষীদের দৃষ্টি এড়িয়ে মেক্সিকো সীমান্ত পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রে ঢোকার হার একেবারে কমেছে।

২০২৩ সালে দৈনিক গড়ে ৫ হাজারের বেশি বিদেশি টেক্সাসে ঢুকত। সেই সংখ্যা গত জানুয়ারি থেকে কমে ৫০ জনে নেমেছে। এর ফলে সেনা মোতায়েনের কোনো সাফল্য দেখা যাচ্ছে না। অনেকে মন্তব্য করছেন, মার্কিন সেনাদের সীমান্ত পাহারার জন্য অতিরিক্ত অর্থ ব্যয় করা হচ্ছে।

Create PhotoCard

সর্বশেষ সম্পাদনা: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:০০ পূর্বাহ্ন